Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম চুরি করেছেন, পিঠের চমড়াও থাকবে না

Bangla FMbyBangla FM
1:18 pm 25, April 2025
in বাংলাদেশ, রাজনীতি
A A
0

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করেছে আজ শুক্রবার, স্লোগান হিসেবে ঘোষণা করা হয়েছে—“গড়বো মোরা ইনসাফের দেশ”। নতুন এই রাজনৈতিক দলকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক। দলের নাম ঘিরে তীব্র আপত্তি জানিয়েছেন ‘জনতার অধিকার পার্টি’র চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া।

তরিকুল ইসলাম অভিযোগ করেন, ইলিয়াস কাঞ্চনের দলের নাম তাদের দলের নামের সঙ্গে মিল রয়েছে এবং এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তিনি দাবি করেন, ইলিয়াস কাঞ্চন ‘জনতার অধিকার পার্টি’র নাম চুরি করেছেন এবং এর মাধ্যমে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তরিকুল বলেন, “ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম হুবহু ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ অবৈধ। আমি তাকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে যদি নাম পরিবর্তন না করেন, তাহলে আদালতের আশ্রয় নেব এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।”

সংবাদ সম্মেলনে তিনি ইলিয়াস কাঞ্চনের রাজনৈতিক অভিপ্রায় নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “চলচ্চিত্র শিল্পে জায়গা না পেয়ে রাজনীতির মাঠে পা রেখেছেন তিনি। উদ্দেশ্য একটাই—সংসদে যাওয়ার পথ তৈরি করা। তবে মনে রাখতে হবে, রাজনীতির ময়দান এত সহজ নয়। এখানে পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙুলও থাকবে না।”

তরিকুল ইসলাম আরও দাবি করেন, ইলিয়াস কাঞ্চনের দলের নাম ‘জনতার অধিকার পার্টি’র সঙ্গে অতিমাত্রায় সাদৃশ্যপূর্ণ, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তির জন্ম দিচ্ছে এবং এটি সহ্য করা হবে না।

এই অবস্থায় নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ কতটা এগোতে পারবে বা নাম নিয়ে তৈরি হওয়া বিতর্ক কী মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Tags: ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম চুরি করেছেনপিঠের চমড়াও থাকবেনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে —দুল‌ু
  • ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজে হবে না: তারেক রহমান
  • ঘোড়াঘাটে হাদীর ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে খালেদ সভাপতি,মশাহিদ সম্পাদক
  • মৌলভীবাজার সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম