Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্থায়ী হাটে ভিড়, অস্থায়ী এখনো ফাঁকা

Bangla FMbyBangla FM
৪:৩৬ pm ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল আজহা আর মাত্র কয়েকদিন দূরে। মৌলভীবাজার জেলায় ইতিমধ্যে জমে উঠেছে কোরবানির পশুর স্থায়ী হাটগুলো। জেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা গরু ও ছাগল নিয়ে হাজির হচ্ছেন হাটে। তবে অস্থায়ী হাটগুলো এখনো অনেকটাই ফাঁকা। অনেকে ঝামেলা এড়াতে শেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন।

সদর উপজেলার ঐতিহ্যবাহী দীঘিরপাড় বাজারসহ জেলার ২২টি স্থায়ী হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জেলা জুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৫৭টি পশুর হাট বসেছে,যার মধ্যে অস্থায়ী হাটগুলো এখনও জমে ওঠেনি।

স্থানীয় খামারিরা দীর্ঘদিন ধরে লালন-পালন করা পশু নিয়ে বিক্রির উদ্দেশ্যে হাটে আসছেন। ক্রেতারাও আগেভাগেই হাটে এসে পছন্দের পশু বেছে নিচ্ছেন এবং দরদাম করছেন। তবে অনেকেই বলছেন, এবার পশুর দাম তুলনামূলক বেশি।

একাধিক খামারি ও পাইকারের দাবি,গোখাদ্যের দাম বাড়ায় পশু পালনের খরচ বেড়েছে। সেই খরচ তুলতেই দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান জানান,সুস্থ পশু নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ বিভাগ ২২টি মেডিকেল টিম গঠন করেছে এবং বাজারজুড়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি জানান,এবারের ঈদে জেলার কোরবানির পশুর চাহিদা প্রায় ৭৯ হাজার ৯২৯টি। এর বিপরীতে স্থানীয় খামারিদের কাছে মজুদ রয়েছে ৮০ হাজার ৬৩৭টি পশু,ফলে অতিরিক্ত রয়েছে প্রায় ৭০৮টি গবাদিপশু।

তিনি আরও জানান,চোরাইপথে বিদেশি পশু ঢোকা ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে,যাতে স্থানীয় খামারিরা ন্যায্য দাম পান।

স্থানীয় খামারিরা মনে করেন,সরকার যদি আরও বেশি পৃষ্ঠপোষকতা দেয়, তাহলে বড় পরিসরে খামার গড়ে উঠবে। এতে শুধু কোরবানির পশুর চাহিদা পূরণই নয়,বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে গাছ কাটাকে ঘিরে বিতর্ক
  • নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম