Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১৫ pm ০৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

আদ্-দীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে সরকার কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। এরপর আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে সরকার কোনো ছাড় দেবে না। প্রয়োজনে বিশেষজ্ঞ আইনজীবীদের মতামত নিয়ে সুপারিশ চূড়ান্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের পক্ষ থেকেও আইনজীবী নিয়োগ করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণের উদ্যোগ নিতে পারে। তবে এটি সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।

স্বাস্থ্য খাতের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা হয়েছে এবং রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা হচ্ছে।

এছাড়া টিকাদান কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, হামের বিস্তার রোধে সরকারের টিকাদান কার্যক্রম আরও শক্তিশালী করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মৃত্যু প্রতিরোধ করা যায়।

তিনি আরও জানান, বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে ১৪০টিরও বেশি দেশে রপ্তানি করছে এবং এ খাতের প্রসারে সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা অব্যাহত রাখবে।

Tags: মেডিকেলসরকারস্বাস্থ্যমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে শিশুকে ফেলে যাওয়ার অভিযোগ, পরিচয় মেলেনি
  • নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭
  • সিলেটের সীমান্ত এলাকায় পুশ ইন ঠেকাতে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে
  • ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • নারায়ণগঞ্জে পানি শোধনাগার ঘুরে দেখলেন মির্জা ফখরুল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম