গণভোট প্রসঙ্গে সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোট নিয়ে জনগণের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১-দলীয় জোট আন্দোলন চালিয়ে যাবে। সংসদ ও রাজপথ—দুই জায়গাতেই এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম থামবে না। জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে কোনো ধরনের আপস বা বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির।

