Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৭তম বিসিএসের আরও ৯৭ জনকে নিয়োগ দিল সরকার

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৭ pm ১৩, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তারা চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে গণ্য হবেন এবং তাদের নিয়োগ বাতিল হয়ে যাবে।

এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা আগের নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। তবে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

এর আগে দীর্ঘ আইনি লড়াইয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের ৬৭৩ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশের পর ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফল বাতিল করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের বৈধতা নিয়ে একাধিক রিট ও আপিলের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিয়োগবঞ্চিত প্রার্থীদের পক্ষে রায় আসে। সেই ধারাবাহিকতায় ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

 

Tags: #২৭তমবিসিএস#জনপ্রশাসনমন্ত্রণালয়#সরকারি_চাকরিবিসিএস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম