Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ববাজারে স্বর্ণের দামে উত্থান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ২২, এপ্রিল ২০২৬
in অর্থনীতি
A A
0

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে, একই সঙ্গে মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা হ্রাস পাওয়ায় স্বর্ণের দাম বেড়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৫৪ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৭২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি এ ঘোষণা দেন।

তবে এই সিদ্ধান্ত ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল গ্রহণ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, যুদ্ধবিরতি সম্প্রসারণের ফলে বাজারে স্থিতিশীলতার ইঙ্গিত মিলছে। তবে সংঘর্ষ পুনরায় শুরু হলে ডলারের মান, তেলের দাম এবং সুদের হার বাড়তে পারে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।

যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে, ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দামও নেমে এসেছে।

বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বাড়লে উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে গিয়ে মূল্যস্ফীতি বাড়ে। অন্যদিকে স্বর্ণ সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের অন্য সম্পদের দিকে আকৃষ্ট করতে পারে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বৈশ্বিক তারল্য স্বর্ণের দামের ওঠানামায় প্রভাব ফেলছে। সংস্থাটি সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নাজুক এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে, তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। রুপা ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে দাঁড়িয়েছে।

 

Tags: আন্তর্জাতিক অর্থনীতিইরান যুদ্ধবিরতিডোনাল্ড ট্রাম্পবিশেষ নিউজবিশ্ববাজারশেয়ারবাজারস্বর্ণের দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্কুলের বৈদ্যুতিক তার চুরি, নৈশপ্রহরীর দায়িত্বে অনিয়মের অভিযোগে চাঞ্চল্য
  • বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার
  • আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজে বিনাবেতনে ভর্তির সুযোগ পেলেন ৪ মেধাবী ছাত্রী
  • পুলিশ কমিশনার সহ রংপুর পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল
  • বিলিং সিস্টেম আধুনিকায়ন: ৪ দিন বিদ্যুৎ বিল পরিশোধ বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম