Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১৮ দিন পর অচেতন মিনহাজ মায়ের বুকে ফিরলো, মা-ছেলের অশ্রুসিক্ত মিলন

Bangla FMbyBangla FM
৬:৪২ pm ১৮, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

মোঃ আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ দিন ধরে অজ্ঞাত অবস্থায় হাসপাতালে পড়ে ছিল ১৬ বছরের এক কিশোর। অবশেষে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় খোঁজ মিললো তার পরিবারের। ফিরলো মা মনিরার বুকে—ভাঙা বুক জুড়ে দিল আনন্দ অশ্রু।

কিশোরটির নাম মিনহাজুল। দিনাজপুর জেলার ফুলবাড়িয়া উপজেলার কাজিহাল ইউনিয়নের চৌকিয়া পাড়া গ্রামের মনিরা-খালেক দম্পতির বড় ছেলে। দুই ভাইবোনের মধ্যে সে বড়—বোন ইসরান (৮), ছোট ভাই রিফাত (২)। স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজ এক মাস আগে বাড়ি ছেড়ে ঢাকায় মামার বাড়ি যায়। সেখানে দুই দিন থাকার পর হঠাৎ নিখোঁজ হয়।

পরে গত ১ মে সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের ভুলবাকুটিয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে, পরে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী ব্যক্তিগত উদ্যোগে ছেলেটির চিকিৎসার খোঁজখবর নেন এবং ডিএসবি তারাজুল ইসলামকে নিয়োগ দেন হাসপাতালে তাকে দেখভালের জন্য। একই সঙ্গে ছেলেটির পরিচয় শনাক্তে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হয়।

এই প্রচারণায় সাড়া দিয়ে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত মামুন বিশ্বাস একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি মনিরা খাতুন দেখেই চিনে ফেলেন তার নিখোঁজ সন্তানকে। রাতেই দিনাজপুর থেকে রওনা দিয়ে পরদিন হাসপাতালে ছুটে আসেন তিনি। সেখানে সন্তানের সঙ্গে আবেগঘন পুনর্মিলন হয় মায়ের।

মিনহাজুলের মা মনিরা বলেন, “এক মাস ধরে পাগলের মতো খুঁজেছি। সব জায়গায় গেছি। ভিডিওটা দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। আজ আমার ছেলেকে ফিরে পেয়েছি—এটাই সবচেয়ে বড় পাওয়া।”

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, “আজ তাকে পরিবারের হাতে তুলে দিতে পেরে মন থেকে শান্তি পেয়েছি। এটাই পুলিশের মানবিক দিক।”

মিনহাজুল এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তার ফিরে আসা যেন শুধুই একটি ছেলেকে ফিরে পাওয়া নয়—এ এক ভালোবাসার, মানবিকতার, আর অচেনা মানুষের সহমর্মিতায় জেগে ওঠা এক গল্প।

Tags: অশ্রুসিক্ত মিলন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
  • ইরানে ফের হামলা হলে ভয়াবহ পরিণতি হবে: ট্রাম্পকে পুতিনের সতর্কবার্তা
  • নাগরপুরে পাগলা কুকুরের আক্রমণে ১৫ জন আহত
  • জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
  • বুদ্ধ পূর্ণিমায় দেশবাসীসহ বিশ্ব বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম