Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জুলাই আহতদের তালিকা ঘিরে বিতর্ক,এসপির দুঃখপ্রকাশ

Ashma ParvinbyAshma Parvin
৪:০৯ pm ৩০, জুন ২০২৫
in অন্যান্য
A A
0

মৌলভীবাজার প্রতিনিধি:

জুলাই আন্দোলনে আহতদের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ ও ক্ষোভের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা পুলিশের সুপার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন,“জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের সঠিক তালিকা তৈরির লক্ষ্যে গঠিত যাচাই-বাছাই কমিটি অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এর উদ্দেশ্য একটাই,যেন কোনো ভুয়া নাম তালিকায় না আসে এবং ভবিষ্যতে বিতর্কের জন্ম না দেয়।”

এর আগে কুলাউড়ার ২৮ জন আহতের তালিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এমন প্রেক্ষাপটে পুরো বিষয়টিতে স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কঠোর মনোযোগ দিয়েছে।

পুলিশ সুপার আরও বলেন,“প্রকৃত আহতদের সঠিকভাবে শনাক্ত করতে কিছু প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে,কিন্তু কাউকে অপমান বা হয়রানি করার কোনও ইচ্ছা ছিল না। কমিটির কেউ কোনো অবমাননাকর ভাষা ব্যবহার করেনি। তবু কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি মৌলভীবাজারবাসীকে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, ভেরিফিকেশন কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে চলছে।

এ সময় তিনি স্পষ্ট করে দেন,“জুলাই আন্দোলনের আত্মত্যাগ ও স্মৃতি আমাদের গর্ব। তাই এই বিষয়ে যেন কেউ প্রতারণার আশ্রয় নিতে না পারে এবং প্রকৃত যোদ্ধারাই সম্মান ও মর্যাদা পান, সেটাই আমাদের প্রধান দায়িত্ব।”

Tags: এসপির দুঃখপ্রকাশজুলাই আহতদের তালিকা ঘিরে বিতর্ক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
  • টিসিবি ডিলার নিয়োগে প্রকৃত ব্যবসায়ীদের বাদ দেওয়ার অভিযোগ
  • রাজনগরে বন্যাদুর্গত পরিবারের পাশে ডিআইজি জিল্লুর রহমান
  • আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম এইচএসসি পরীক্ষার্থীদের
  • যশোরে যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম