প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিদ্যমান সামরিক সম্পর্ক আরও জোরদার করা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করার বিষয়ে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

