বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল মজিদ চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
শুক্রবার ২৪জুলাই বিকেল সাড়ে ৩টার সময় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়সছিল(৭০)। বার্ধক্যজনিত কারণে শারীরিক জটিলতায় ভুগছিলেন।১ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।২৫শে জুলাই বেলা১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।এসময় মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

