Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিরতির অল্প সময়েই লেবাননে ভয়াবহ হামলা, নিহত ৫

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৯ am ২০, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননে আবারও বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে একাধিক দফায় হামলা চালানো হয়। ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের এই আক্রমণে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয় বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভোরের আগে নাবাতিয়েহ শহর ও আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

এর আগে লেবাননে চলমান উত্তেজনার মধ্যে শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়। মার্কিন এক কর্মকর্তা যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে রয়টার্স সূত্রে ইসরায়েলি ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট একাধিক পক্ষও এ চুক্তির কথা জানায়।

চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন হামলার অভিযোগ ওঠায় পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

Tags: বিশেষ নিউজলেবাননসংবাদমাধ্যম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিদর্শন
  • কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান আলী গ্রেপ্তার
  • শ্রীমঙ্গলে কালীঘাট ইউনিয়ন কমপ্লেক্সে উদ্ধার বিষধর শঙ্খিনী
  • যে ৩ কারণে মমতার তৃণমূল কংগ্রেস ‘তিন টুকরো’ হলো
  • বাবা দিবস নিয়ে কিছু কথা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম