Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘোড়াঘাটে গরু চুরির টাকায় মোটরসাইকেল কেনার পরিকল্পনা, গ্রেপ্তার ৫

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩২ pm ০৪, মে ২০২৬
in অপরাধ
A A
0

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে গরু চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের লিডারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি করা গরু বিক্রির টাকায় মোটরসাইকেল কেনার পরিকল্পনা ছিল চক্রটির।

সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাট থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহ। এর আগে রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিংড়া দক্ষিণ পাড়ার কাওসার ইসলাম (৩০), কশিগাড়ি মধ্যপাড়ার মাহমুদুল হাসান মুন্না (২৮), শেখালীপাড়ার পিকআপচালক সুভেল মিয়া (৩০), দক্ষিণ দেবীপুরের আল রাহিদ আপন (২৫) এবং বেলওয়া নয়ন দীঘির ফাহিম ইসলাম (২৫)। তাঁরা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলার নূরপুর এলাকায় মাহবুবুর আলম শিপনের বাড়ির গোয়ালঘর থেকে একটি শাহিওয়াল ও একটি ফ্রিজিয়ান জাতের বকনা গরু চুরি হয়। পরে চোরেরা গরু দুটি গোপনে বিক্রি করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে নগদ অর্থ এবং গরু পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। চক্রটির লিডার কাওসার ইসলাম চুরি করা গরু বিক্রির টাকা দিয়ে মোটরসাইকেল কেনার পরিকল্পনা করেছিলেন। তাঁর বিরুদ্ধে রংপুরের পীরগঞ্জে দস্যুতা এবং ঘোড়াঘাট থানায় ট্রান্সফরমার চুরির মামলাও রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিকল্প কৃষি উদ্যোগ সম্প্রসারণে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
  • জয়পুরহাটে যৌথ অভিযানে ৫১ কার্টুন যৌন উত্তেজক সিরাপ উদ্ধার
  • বেনাপোল স্থলবন্দরের সংকট নিরসনে বন্দর কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের সভা
  • জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নারী এমপিদের শ্রদ্ধা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম