Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৭ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় স্থানীয় আওয়ামী লীগের দুইজন নেতার বিরুদ্ধে শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানের লীজ নেয়া একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় অর্ধকোটি টাকার চাষকরা মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ অজ্ঞাত আরো ৫-৬ জনের বিরুদ্ধে শুক্রবার বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জানা গেছে, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা ইউনিয়নের শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে ৭০ বিঘা জমি ৫ বছরের জন্য লীজ নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছ চাষ করে আসছেন। এর আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহের সহ আওয়ামী লীগের স্থানীয় আরো কিছু নেতা-কমীরাও ওই প্রকল্পের সঙ্গে শেয়ারদার হিসাবে যুক্ত ছিলেন।

কিন্তু গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর গ্রেফতার এড়াতে তারা আত্মগোপন করেন। সম্প্রতি আশরাফ আলী ও আবু তাহের এলাকায় ফিরে আসার পর ওই মৎস্য চাষ প্রকল্প দখলের জন্য আতাউর রহমানকে হুমকি দেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে শুক্রবার ভোরে ওই প্রকল্পের পানিতে শত্রুতা করে বিষ ঢেলে দেওয়া হয়। এতে ওই প্রকল্পের রুই, কাতলা, মৃগেল, সিলভারকাপ, জাপানী রুই, কালবাউস ও গ্রাসকাপসহ বিভিন্ন প্রজাতীর চাষকরা সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রকল্পের মালিক আতাউর রহমান অভিযোগে দাবি
করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এটি একটি অমানবিক ঘটনা। এ বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার মূল হোতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • “মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব!”
  • স্বর্ণের সঙ্গে কমল রুপার দামও
  • ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলের প্রয়োজন নেই: ডোনাল্ড ট্রাম্প
  • ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি
  • বাথরুমে জড়িয়ে অপেক্ষা যুগল, বিছানার পাশে আরেক দম্পতির মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম