Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৪ pm ৩০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

‎এমএ আউয়াল আশিকঃ
‎

‎মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মাঝরাতে চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার আগে  বাস চালক  টের পেলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাস যাত্রীরা। ‎সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার  কেয়াইন  ইউনিয়নের ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় এ  ঘটনা ঘটে।

‎
‎পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত বাসটির জ্বালানি ট্যাংকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। অগ্নিকাণ্ডে মাওয়া এভারগ্রীন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৬৬৮) একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

‎
‎এভার গ্রীন কোম্পানির পরিচালক মো. হারুন মিয়া জানান,ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটির চালক ও হেলপার বাসটির  ত্রুটি বুঝতে পেরে সকল যাত্রীকে নামিয়ে দেয়, যে কারণে কোন যাত্রী হতাহত হয়নি তবে বাসটি পুড়ে গিয়ে  আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
‎
‎মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনে নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
‎
‎তিনি আরও জানান, বাসটি ঢাকার গুলিস্তান থেকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে উদ্ধার হন এবং একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Tags: এক্সপ্রেসওয়েঢাকা-মাওয়াবাসে আগুনমাওয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড
  • রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য
  • তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
  • আসামিদের জামিনে মুক্তির প্রতিবাদে গৌরারংয়ে মানববন্ধন
  • হেরে স্তব্ধ হয়ে গেছে জাপানের বিশ্বকাপ স্বপ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম