Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Bangla FMbyBangla FM
১২:৪৪ pm ৩১, মে ২০২৫
in সারাদেশ
A A
0
বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

বীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

মো. আরিফ ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৫ পালিত হয়েছে। ৩১ মে (শনিবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. হায়দার আলী।

সভায় ইউএনও তানভীর আহমেদ বলেন, “তামাক শুধু একজন ব্যক্তি নয়, পুরো সমাজের জন্য হুমকি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠান শেষে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী, কবিরাজহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানকালে প্রকাশ্যে ধূমপানের দায়ে কৃষ্ণ মোহন রায় (৭০) কে ৫০ টাকা, দোকানের সামনে খালি সিগারেটের প্যাকেট সাজিয়ে রাখার দায়ে পান দোকানি রবিউল ইসলাম (৪৪) কে ৩০০ টাকা, মো. শাহাজান আলী (৩৫) কে ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা কার্যকর করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মণ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা, বিএমডিএর সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েম,বীরমুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, এসআই আনছারুল ইসলাম, বীরগঞ্জ থানা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রতিনিধি জেমিয়ন রায়, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আবু হানিফ।

আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: জরিমানাদিনাজপুরধুমপানবীরগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপনভ্রাম্যমাণ আদালত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
  • আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম