Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্কাফ সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

Bangla FMbyBangla FM
২:২৭ pm ২৮, মে ২০২৫
in আইন ও আদালত
A A
0

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৬ বোতল স্কাফ সিরাপসহ ২ নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৭ মে) ঢাকা -সিলেট মহাসড়কের সদর ইউনিয়নের কুট্রাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইন হাটি  গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম।

খাঁটিহাতা হাইওয়ে থানা সূত্রে জানা যায় , মঙ্গলবার দুপুরে সার্জেন্ট বায়েজিদের নেতৃত্বে পুলিশের একটি দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে  যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুই নারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৩৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভৈরবে বিক্রি করে আসছিলেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি ।

Tags: মাদক কারবারি গ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম নিয়ে নজরদারিতে ইসরায়েল, রাষ্ট্রদূতের দাবি
  • ব্রাহ্মণপাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বাস্তবায়নে জোর
  • সংসদে যারা আছেন, কেউ ঋণ খেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পাটশিল্প রক্ষা ও বন্ধ মিল চালুর দাবিতে সংবাদ সম্মেলন
  • কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম