Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরে র‍্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ১৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

এস কে রাসেল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে র‍্যাব-৪ এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়।

র‍্যাব-৪, সিপিসি-৩ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর সাদমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ এপ্রিল) রাতে দৌলতপুর থানাধীন চকমিরপুর ঈদগাহ মাঠের পূর্বপাড়া এলাকায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও কথিত মাদক সম্রাজ্ঞী মাজেদা বেগম (৫১)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ২.৫ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, চকমিরপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। একই সঙ্গে একটি নির্দিষ্ট বাড়ি মাদক সেবনের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাজেদা বেগমকে গাঁজা বিক্রির সময় আটক করা হলেও তার সহযোগী মো. জাহাঙ্গীর আলম র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার বসতঘর তল্লাশি করে আরও মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, গ্রেফতারকৃত মাজেদা বেগম এবং পলাতক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে তা খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কমর উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

Tags: অপরাধগ্রেফতার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজনীতি থেকে বিদায়ের ইঙ্গিত মির্জা ফখরুলের, বিএনপিতে নতুন নেতৃত্বের সম্ভাবনা
  • ইসরায়েল-ইরান নিউক্লিয়ার সংঘাত: একটি আত্মঘাতী সমীকরণের বিশ্লেষণ
  • এসি থেকে অস্বাভাবিক সংকেত, সাবধান থাকার পরামর্শ
  • হোয়াইট হাউসে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
  • যুক্তরাষ্ট্রে একাধিক পরমাণু বিজ্ঞানী নিখোঁজ, তদন্তে রহস্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম