Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গৌরনদীতে ঈদুল আজহা সামনে রেখে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

Bangla FMbyBangla FM
১১:২৩ am ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে গৌরনদী উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিব, প্যানেল আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার, সাংবাদিক কাজী আল-আমিন, পলাশ তালুকদার, লিটন খান প্রমুখ।

সভায় ঈদের সময় মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • গৌরনদী বাসস্ট্যান্ড, টরকী, মাহিলাড়া, বাটাজোরসহ সব স্ট্যান্ড এলাকা থেকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা।
  • মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন ও ভটভটি চলাচল বন্ধ রাখা।
  • গয়নাঘাট পুরাতন ব্রিজ এলাকায় পকেট সড়কের জন্য বিকল্প থ্রি-হুইলার স্ট্যান্ড নির্ধারণ।

এই পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, গৌরনদী মডেল থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের সমন্বয়ে ছয়টি যৌথ টিম কাজ করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম