Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৪ pm ১৮, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

কালীগঞ্জে সতি নদী থেকে কৃষকের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি:

শনিবার সকালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হররাম পূর্বপাড়া গ্রামের সতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। উদ্ধার কৃত মরদেহটি শিশু বর্মন (৫০) নামে এক কৃষকের। শিশু বর্মন হররাম এলাকার তারক নাথ চন্দ্রের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু বর্মন শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

স্থানীয় জনপ্রতিনিধি সোহেল রানা (ইউপি সদস্য) শুক্রবার সকাল থেকে শিশু বর্মন নিখোঁজ থাকার সংবাটি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, শনিবার সকালে সতি নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয়দের ধারনা শিশু বর্মন নদী পার হতে গিয়ে পানিতে ঢুবে মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায়, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধির সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপনে বাগদান সেরেছেন পূজা চেরি?
  • খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
  • ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
  • নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত
  • কুড়িগ্রামের কলেজ প্রশাসন নিয়ে অনিয়মের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম