ওমর ফারুক, নরসিংদী:
নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য এবং নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমনের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নরসিংদী শহরের ভেলানগর ব্যাংক কলোনিস্থ নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) নরসিংদী জেলা শাখার সাবেক কো-অর্ডিনেটর ডা. নুরুল্লাহ আল মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম খান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নরসিংদী জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাকিবুল হাসান, দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর প্রধান সম্পাদক শান্ত বণিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম হিমেল, আলোকিত নরসিংদী এর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল, মার্কেন্টাইন ব্যাংক ভেলানগর শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান এবং ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন।
এসময় বক্তারা বলেন, ডা. মো. আবু কাউছার সুমন দায়িত্ব পালনকালে মানবিকতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের উন্নয়ন এবং সমাজে তাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বদলিতে নরসিংদীবাসী একজন সৎ ও মানবিক কর্মকর্তাকে হারালো বলেও বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে ডা. মো. আবু কাউছার সুমনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তা রানী দাস ও আল মামুন সরকার।

