Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে ফনিমনসা সাপ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ১৮, মে ২০২৬
in গ্রাম বাংলা
A A
0
সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল নতুন বাজারে একটি কলার আড়ত থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়,নতুন বাজারে করিম মিয়ার কলা, আনারস ও লেবুর আড়তে কলার ছড়ির ভেতরে একটি সাপ দেখতে পান আড়তের কর্মীরা। পরে আড়তের মালিক করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান,সাপটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে রয়েছে এবং সেটি সবুজ ফণিমনসা প্রজাতির।
প্রায় ১০ মিনিট চেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,উদ্ধার করা প্রাণীটি সবুজ ফণিমনসা সাপ। এ প্রজাতির সাপ অত্যন্ত সরু ও লম্বা দেহের হয় এবং গাছের ডালপালা কিংবা পাতার সঙ্গে সহজেই মিশে যেতে পারে। সাধারণত এরা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে এবং গাছপালা,ঝোপঝাড় বা পাতার আড়ালে অবস্থান করে।
তিনি আরও বলেন,গরমের কারণে সাপটি কলার ছড়ির ভেতরে আশ্রয় নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বাগান থেকে কলা পরিবহনের সময় সাপটি অজান্তেই শহরে চলে আসে। তাই বাগান থেকে কলা বা অন্যান্য কৃষিপণ্য আনার সময় সতর্কভাবে পরীক্ষা করার পরামর্শ দেন তিনি।
উদ্ধারকারীরা জানান,বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা ও দ্রুত খবর দেওয়ার কারণে প্রাণীটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে জয়ের বিষয়ে ছড়ানো গুজব নিয়ে ফজলুর রহমানের প্রতিক্রিয়া
  • স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে কমছে ইসরাইল প্রীতি, আল-জাজিরার প্রতিবেদন
  • “দেশ বাঁচাতে সাম্রাজ্যবাদ ও ধর্মীয় ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঐক্যের ডাক”
  • কমলো স্বর্ণের দাম, আজ ২২ ক্যারেটের ভরি কত?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম