Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে সীমান্ত সুরক্ষায় মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪২ pm ২৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশ ইন এবং মাদক চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সভায় উপস্থিত ছিলেন; শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল,সিন্দুরখান বিজিবি কোম্পানির কমান্ডার কামরুল ইসলাম,শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা,সদস্যসচিব রুবেল আহমদ,যুগ্ম সদস্যসচিব এহসান বিন মুজাহির,সিন্দুরখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন,ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।

সভায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচারের ঝুঁকি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন,“সীমান্ত এলাকার নিরাপত্তা শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়,এটি স্থানীয় জনগণেরও দায়িত্ব। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ,পুশ ইন কিংবা মাদকের প্রবেশ রোধে সবাইকে সজাগ থাকতে হবে। প্রশাসন, বিজিবি,পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই এসব অপতৎপরতা কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন,সীমান্তবর্তী এলাকার মানুষ সচেতন থাকলে এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করলে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা সহজ হবে।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন,সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে সীমান্ত এলাকায় পুশ ইন,অবৈধ অনুপ্রবেশ এবং মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ
  • ববিতে ছাত্র অধিকার পরিষদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪
  • ইসলামে বিভেদ-হানাহানি-বিদ্বেষের স্থান নেই: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথের সম্ভাবনা, জানা গেল সম্ভাব্য দিনক্ষণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম