Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৯ pm ০৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১০টায় শহরের গোলাহাট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। রেলওয়ে সূত্রে জানা গেছে, অভিযান মঙ্গলবার পর্যন্ত চলবে।

অভিযানে গোলাহাট এলাকার একটি জলাশয় দখল করে গড়ে ওঠা কয়েকটি বসতঘর বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রেলওয়ে স্টেশন এলাকা, রাসুলপুর ও গার্ডপাড়া এলাকায় কয়েকটি দোকান ও কোয়ার্টারও উচ্ছেদ করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুরে রেলওয়ের প্রায় সাড়ে ৮০০ একর ভূসম্পত্তির মধ্যে বড় একটি অংশ দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে।

তবে উচ্ছেদ হওয়া কয়েকজন অভিযোগ করে বলেন, তারা নিয়মিতভাবে জমি লিজ নিয়ে রাজস্ব পরিশোধ করলেও তাদের স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। কেউ কেউ দাবি করেন, একই এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা অনেক স্থাপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশ অভিযোগ করে বলেন, উচ্ছেদ অভিযানটি পক্ষপাতমূলক এবং লোক দেখানো। তাদের দাবি, প্রভাবশালী মহলের দখলে থাকা স্থাপনাগুলো এড়িয়ে দুর্বলদের ওপর অভিযান চালানো হচ্ছে।

তারা আরও বলেন, রেলওয়ের প্রয়োজনীয় জমি উদ্ধার করা জরুরি হলেও তা যেন সবার ক্ষেত্রে সমানভাবে এবং ন্যায়সংগতভাবে বাস্তবায়ন করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পাকশী রেল বিভাগের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) সফিকুল ইসলাম। তিনি বলেন, পর্যায়ক্রমে সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং যাদের স্থাপনা রয়েছে, তাদের আগেই নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আইন অনুযায়ী এবং নিয়ম মেনে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনে অভিযান আরও বাড়ানো হবে।

অভিযানে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের অবস্থান নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Tags: অভিযানঅভিযোগরেলওয়েসৈয়দপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম