দিনাজপুর প্রতিনিধি:
জ্বালানি তেলের দাম বৃদ্ধি কার্যকর হলেও এখনো মোটরসাইকেল যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। সরকারের পক্ষ থেকে বাস বা যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানোর কোনো ঘোষণা না থাকায় আগের নির্ধারিত ভাড়াতেই যাত্রী পরিবহন চালিয়ে যাচ্ছেন তারা।
আজ রবিবার দুপুরে দিনাজপুর টার্মিনাল এলাকায় কথা হয় মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম ও শ্রমিক জাহিদ হাসানের সঙ্গে। তারা বলেন, “তেলের দাম বাড়লেও আমরা এখনো আগের ভাড়াতেই যাত্রী নিচ্ছি। সরকারিভাবে ভাড়া না বাড়লে নিজেরা বাড়াতে পারি না।
একই কথা জানান শ্রমিক সোহেল রানা ও মোস্তাফিজুর রহমান। তাদের ভাষ্য, “খরচ বেড়েছে, কিন্তু যাত্রীদের ওপর চাপ দিতে চাই না।” অপর শ্রমিক কামাল হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতিতে আয়-ব্যয় সামলানো কঠিন হয়ে পড়ছে।
দিনাজপুর বাস টার্মিনালের যাত্রী মিজানুর রহমান বলেন, “এখনো আগের ভাড়াতেই চলাচল করছি, এতে স্বস্তি আছে। তেলের দাম বেড়েছে আজকালের মধ্যেই বাসের ভাড়া ও বৃদ্ধি পাবে।
শারমিন আক্তার জানান, “তেলের দাম বাড়ায় সামনে ভাড়া বাড়তে পারে—এই চিন্তা আছে।
আরেক যাত্রী রেজাউল করিম বলেন, “কিছু এলাকায় বাড়তি ভাড়া নেওয়ার চেষ্টা হচ্ছে, তবে বেশিরভাগ জায়গায় এখনো আগের ভাড়াই চলছে।
দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, সব মিলিয়ে তেলের দাম বাড়ার প্রভাব পড়লেও এখনো যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ পড়েনি। তবে পরিস্থিতি কতদিন স্থিতিশীল থাকবে, তা নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

