Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা

Bangla FMbyBangla FM
১০:৫৭ pm ১৯, এপ্রিল ২০২৬
in অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর একটি যৌথ অভিযান দল।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল থানার পুরান বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-৯,সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প,আর্মি ক্যাম্প মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি, বোতলজাত সয়াবিন তেলে ওজনে কম দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪৩,৪৫ ও ৪৬ ধারায়-

১) নাহিদ এন্টারপ্রাইজের মালিক শফিকুল ইসলামকে ৪ হাজার টাকা।

২) মেসার্স এসপি ওয়েল মিলসের মালিক অরবিন্দ পালকে ২০ হাজার টাকা।

৩) মেসার্স গিয়াস ট্রেডার্সের মালিক মো. ইসমাইল হোসেনকে ৩০ হাজার টাকা।

এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ ৫৪ হাজার টাকা।

র‍্যাব-৯ জানায়,ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং বাজারে ন্যায্যতা নিশ্চিত করতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

র‍্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

Tags: ভোক্তা অধিকার অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমিউনিস্ট মতাদর্শ ও সোভিয়েত বিপ্লবের মহানায়ক লেনিন কতোটা প্রাসঙ্গিক
  • শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৩ ব্যবসায়ীর জরিমানা
  • মধ্যনগরে গ্রাহকের কোটি টাকা নিয়ে ‘রুপসী বাংলা’ উধাও
  • মৌলভীবাজারে শুরু প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬
  • ৯ দফা দাবিতে বরিশালে ব্যাটারিচালিত যানবাহন চালকদের সমাবেশ, স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম