Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাউদকান্দিতে জি,পি,এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র শিবির

Bangla FMbyBangla FM
৯:৩৯ am ২৪, জুলাই ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ ইকরাম হাসান ,দাউদকান্দি উপজেলা প্রতিনিধি :

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  দাউদকান্দি উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা জামায়াত ইসলাম ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অতিথিদের বক্তব্যে তারা বলেন, “এই কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যত জাতির কর্ণধার। সঠিক দিকনির্দেশনা ও নৈতিক মূল্যবোধের শিক্ষায় তারা দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।”

এই সময় কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাকিল আদনান বলেন, “ছাত্রশিবির শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি একটি আদর্শিক ও শিক্ষামূলক আন্দোলন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, আদর্শ ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এই সময় শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে ছাত্রশিবিরের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি ছিল এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক আয়োজন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা ছাত্রশিবিরের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা
  • সালথায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মেট্রোরেলে আটকে গেল বৈশাখী শোভাযাত্রার মোটিফ
  • পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ
  • বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম