Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোর কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় কর্মচারী আটক

Tanazzina TaniabyTanazzina Tania
৯:০৮ am ২৬, অগাস্ট ২০২৫
in অপরাধ
A A
0
মনির হোসেন ,বেনাপোল প্রতিনিধি:
যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে ঢোকার সময় হাতেনাতে আটক হয়েছেন আব্দুস শুকুর নামে কারাগারের এক কর্মচারী। আটক আব্দুস শুকুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনির টেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে এবং বর্তমানে যশোর কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।  সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করে কর্তৃপক্ষ। পরে শুকুরকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
কারাগার সূত্রে জানা গেছে, শুকুর মূলত কারাগারের ভেতরে কামারের কাজ করেন। নিয়মিত দায়িত্ব পালনের জন্য তিনি সেদিনও ভেতরে যাচ্ছিলেন। ঢোকার আগে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম তার দেহ তল¬াশি চালান। এসময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান বলেন,  আটক শুকুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম জানান , ঘটনার পরপরই প্রাথমিক তদন্ত করা হয়েছে। কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো সে। পাশাপাশি বিষয়টি কারা অধিদপ্তরকে জানানো হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর এ বিষয়ে ব্যবস্থা নেবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরান প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ইরানের সঙ্গে চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
  • হজযাত্রা শুরু, প্রথম ফ্লাইটে ৪১৯ জন সৌদিতে
  • গাজীপুরে ইমামের মাথায় অস্ত্র ঠেকিয়ে মেয়েকে অপহরণ
  • রাষ্ট্রহীন কুর্দিদের লড়াই, ভবিষ্যৎ অনিশ্চিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম