মালয়েশিয়ায় আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির রাজা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ১৪৪৭ হিজরি সনের ১ জিলহজ শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)। সেই অনুযায়ী ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।
মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে রাজা পরিষদের ভারপ্রাপ্ত সহকারী সচিব মুহাম্মদ আফেন্দি জালালুদ্দিন এ ঘোষণা দেন।
ঘোষণার পর থেকেই দেশজুড়ে ঈদ উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় মুসলিমদের পাশাপাশি প্রবাসীরাও কোরবানি ও ঈদের জামাত আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
কুয়ালালামপুরসহ বিভিন্ন রাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

