কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষি বীজ বাজারজাতকারী প্রতিষ্ঠান ইকোনো সীডস এর ডিলার মিট অনুষ্ঠিত হয়। সোমবার (২০ এপ্রিল) আদমপুর উত্তরভাগে কৃষক আব্দুল মতিনের সভাপতিত্বে ইকোনো সিডস এর ডিলারদের অংশগ্রহণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনো সীডস এর ফাউন্ডার ও সিইও তারেক সোলাইমান হিরো।
ইকোনো সীডস এর ন্যাশনাল সেলস ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) এর সঞ্চালনায়এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিলার আকরাম খাঁন,খায়রুল ইসলাম ও কৃষক গোলাম রসুল অলী প্রমুখ। অনুষ্ঠানে ইকোনো সিডস এর বিভিন্ন বীজের গুণগত মান ও বাজারজাতকরণ এবং আগামীতে এলাকায় ব্যবসা পরিচালনা করার পরিকল্পনা করা হয়।

