Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়াল ইসি, প্রবাসীরা পাবেন আরও ১৫ দিন

Taslima TanishabyTaslima Tanisha
৫:০৫ pm ০৬, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোটে নিবন্ধনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত।

শনিবার (৬ ডিসেম্বর) আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত প্রায় ২ লাখ প্রবাসী ভোটার অ্যাপ ব্যবহার করে নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছেন।

শুধু প্রবাসীরাই নয়, তফসিল ঘোষণার দিন থেকে দেশের ভেতরে অবস্থানরত তিন শ্রেণির ভোটারও পোস্টাল ভোটে নিবন্ধনের সুযোগ পাবেন। এই তিন শ্রেণির ভোটারের মধ্যে রয়েছেন— নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নিজ ভোটার এলাকায় উপস্থিত থাকতে না পারা সরকারি কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা। তাদেরও নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যা অতিরিক্ত ১৫ দিনের সুযোগ হিসেবে গণ্য হচ্ছে।

পোস্টাল ভোট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নির্বাচন কমিশনের ওয়েবসাইট দেখার পরামর্শ দিয়েছেন প্রকল্পটির টিম লিডার।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রবাসী ভোটারদের জন্য নিবন্ধনের শেষ সময় ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে এবং দেশের ভেতরের নির্ধারিত শ্রেণিগুলোও পোস্টাল ভোটিংয়ে নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের উদ্বোধন করা হয়। ১৯ নভেম্বর থেকে বিশ্বজুড়ে অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরবর্তীতে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা প্রথম নির্ধারিত ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

শনিবার দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা যায়, ইতোমধ্যে ১ লাখ ৯৫ হাজারের বেশি প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং ১৯ হাজারের বেশি নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, সংখ্যা ৩৮ হাজারেরও বেশি। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে ১৯ হাজারের বেশি, সিঙ্গাপুরে ১১ হাজারের বেশি, মালয়েশিয়ায় প্রায় ১১ হাজার, এবং যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি ভোটার।

পোস্টাল ব্যালট পেতে সঠিক ঠিকানা দেওয়া অত্যন্ত জরুরি উল্লেখ করে সালীম আহমাদ খান জানান, নিবন্ধনের সময় প্রবাসে অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক বাসার ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা কোনও নির্ভরযোগ্য ব্যক্তির ঠিকানা ব্যবহার করা যাবে।
ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধনের অনুরোধ জানানো হয়। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না বলেও জানান তিনি।

যেভাবে পোস্টাল ভোট দিতে হবে:

  • ভোটের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না;

  • লাইভনেস চেক ও ফেসিয়াল শনাক্তকরণে মাস্ক বা টুপি পরা নিষিদ্ধ এবং নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে;

  • ব্যালটে একাধিক প্রতীকে টিকচিহ্ন দেওয়া যাবে না;

  • এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে নিবন্ধনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে;

  • প্রবাসে নিবন্ধিত ভোটাররা দেশে এসে সরাসরি ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন না;

  • ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করা বাধ্যতামূলক;

  • একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না;

  • ভোট প্রদানের জন্য একটি ডিভাইস থেকে একজনই একবার আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে উপকূলের ৬৮৪ হতদরিদ্র পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ইটভাটার গ্যাসে ফসল নষ্ট ক্ষতিপূরণের দাবি
  • উত্তরাঞ্চলে প্রথম সিআরটি মেশিন স্থাপন
  • দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ বইমেলার পর্দা নামল
  • বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম