Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসিতে খারিজ অভিযোগ, বহাল জীবা আমিনার মনোনয়ন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৪ pm ২৭, এপ্রিল ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দায়ের করা দ্বৈত নাগরিকত্ব, সম্পদের তথ্য গোপন ও একাধিক মামলার অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

সোমবার নির্বাচন কমিশনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে অভিযোগকারীর আইনজীবী ব্যারিস্টার হারুন আর রশিদ সাংবাদিকদের জানান, কমিশন অভিযোগগুলো গ্রহণযোগ্য মনে করেনি এবং জীবা আমিনা খানের মনোনয়ন বহাল রেখেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি জীবা আমিনা খানের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেন ঢাকার বনানীর বাসিন্দা নাদিম মাহমুদ ও মাসুদ মৃধা। অভিযোগে বলা হয়, তিনি বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা সংবিধানের ৬৬(২) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্যতা সৃষ্টি করে।

এছাড়া নির্বাচনি হলফনামায় স্থাবর সম্পদের পূর্ণাঙ্গ তথ্য গোপনের অভিযোগও তোলা হয়। অভিযোগকারীদের দাবি, রাজধানীর গুলশান এলাকার ১০৮ নম্বর রোডে তার নামে সাতটি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে কয়েকটি ফ্ল্যাটের বিপরীতে প্রায় ৩২ লাখ টাকারও বেশি হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে। এসব সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক একটি কোম্পানির পরিচালক হিসেবে জীবা আমিনা খানের নাম রয়েছে। তার বিদেশে বসবাস, ব্যবসায়িক সম্পৃক্ততা এবং জাতীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি বাইগ্যামি, জালিয়াতি, পারিবারিক বিরোধ, সন্তানের অভিভাবকত্ব ও সশস্ত্র হামলাসহ একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার বিষয়ও তুলে ধরা হয়।

তবে শুনানিতে অভিযোগের পক্ষে পর্যাপ্ত নথিপত্র ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। সব দিক পর্যালোচনা শেষে কমিশন অভিযোগ খারিজ করে জীবা আমিনা খানের মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এদিকে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Tags: রাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু
  • দিনাজপুরে সারের বাজারে অস্থিরতা, বেশি দামে কিনতে বাধ্য কৃষকরা
  • নবাগত ইউএনওর সঙ্গে রামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
  • দিনাজপুরে কালবৈশাখীতে ভুট্টা ক্ষেত লণ্ডভণ্ড
  • শেরপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট, বিপাকে সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম