Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট, বিপাকে সাধারণ মানুষ

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২১ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

ফেরদৌস আলী,শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরকারি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অস্থায়ী পদ্ধতির মধ্যে শুধু ইনজেকশন ছাড়া আর কোনো উপকরণই মিলছে না। এতে চরম বিপাকে পড়েছেন পরিবার পরিকল্পনা সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলায় বর্তমানে মোট সক্ষম দম্পতির সংখ্যা ৫৭ হাজার ৫৭১ জন। এর মধ্যে নিয়মিত বিভিন্ন মেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন ৪১ হাজার ১০৪ জন। বিপুলসংখ্যক এই দম্পতির জন্য সরকারিভাবে বিনা মূল্যে এসব উপকরণ সরবরাহ করার কথা থাকলেও মাঠপর্যায়ে এখন তীব্র সংকট চলছে।

জানা যায়, সরকারিভাবে দীর্ঘমেয়াদি পদ্ধতি হিসেবে ইমপ্ল্যান্ট সেবা দেওয়া হয়। এ ছাড়া অস্থায়ী পদ্ধতি হিসেবে খাবার বড়ি, কনডম ও ইনজেকশন সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মাঠপর্যায়ের পরিবারকল্যাণ সহকারী ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শুধু ইনজেকশনের সরবরাহ রয়েছে। খাবার বড়ি, কনডমসহ অন্যান্য দীর্ঘমেয়াদি পদ্ধতিগুলোর সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ডিডিএস কীট ও নরমাল ডেলিভারী কীট সরবরাহও বন্ধ রয়েছে।

মাঠপর্যায়ের কয়েকজন কর্মী জানান, উপকরণ না থাকায় সেবা নিতে আসা দম্পতিদের বাধ্য হয়ে ফিরিয়ে দিতে হচ্ছে। বিনামূল্যের সরকারি উপকরণ না পেয়ে অনেক নিম্ন আয়ের মানুষ বাজার থেকে বেশি দামে এসব সামগ্রী কিনতে বাধ্য হচ্ছেন। দ্রুত এই সরবরাহ সংকট নিরসন না হলে সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম জানান, দীঘদিন ধরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সামগ্রী সরবরাহ বদ্ধ রয়েছে। আমাদের স্টকে যা ছিলো তা দিয়ে সংকট কাটানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ নরমান ডেলিভারী কীটসহ অনেক পদ্ধতি সংকট দেখা দিয়েছে।

Tags: জন্মনিয়ন্ত্রণশেরপুরসংকট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবিতে চুরি ঠেকাতে ব্যর্থ প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ
  • নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল যুবক, মাইক জব্দ
  • যশোরে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষক দায়িত্ব থেকে অব্যাহতি
  • সিরাজগঞ্জ শহর সৌন্দর্যবর্ধনে ফক্সটেল পাম গাছ রোপণ করলেন হাজী আব্দুস সাত্তার
  • বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম