Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর ও মন্তব্য করলেন ইবি উপাচার্য

Tanazzina TaniabyTanazzina Tania
১২:৫৩ pm ০৬, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধি :

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর ও মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের( ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এই স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়া প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দীন, শাহ আজিজুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আব্দুস শাহীদ মিয়া, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষর শেষে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, ম্যাডাম জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশ যেভাবে শোকে মুহ্যমান হয়েছে, তা এক বিরল দৃষ্টান্ত। কারণ, তিনি আজীবন গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদী চক্রান্ত ও আগ্রাসনবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। মাটি ও মানুষের জন্য রাজনীতি করে তিনি এই দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এ দেশের মাটি ও মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং ভালোবাসার মাধ্যমেই গণতন্ত্রের মহানায়ক হয়ে ওঠেন।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে সবাই আমাদের আশ্রয়স্থল হিসেবে দেখত। তাঁর দৃঢ়চেতা নেতৃত্ব ও আদর্শ যদি জাতি ধারণ ও অনুসরণ করে, তবে আমরা একটি ঐক্যবদ্ধ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। ইনশাআল্লাহ, আগামী দিনে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর গণতন্ত্রের সংগ্রামী জীবন নিয়ে গবেষণা ও অধ্যয়ন হবে।”

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • শ্রীমঙ্গলের চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
  • রাজশাহীতে ৭ বছরের শিশু ধর্ষিত
  • সৈয়দপুর সেনানিবাসের ফেয়ারপার্কের মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি
  • ফরিদপুরে পূর্ব শ্যামপুরে দখলের কবলে সরকারি রাস্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম