Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উপদেষ্টার সমালোচনা করে পদ হারালেন ইবি ছাত্রদল নেতা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২০ am ২০, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

ইবি প্রতিনিধি:

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে সংশ্লিষ্ট নেতার দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সমালোচনা করায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ স্থগিতের পরপরই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানান।

রবিবার (১৯ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ইবি শাখার যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জানা যায়, গত ১৭ এপ্রিল মাহদী আমিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কটাক্ষপূর্ণ পোস্ট দেন সোলাইমান চৌধুরী। পরদিন (১৮ এপ্রিল) আরও একটি পোস্টে তিনি মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নিয়োগ প্রসঙ্গে সমালোচনা করেন এবং এ নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট দেওয়ার জন্য বলা হয় বলে দাবি করেন সোলাইমান। তবে তিনি তা করতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে পদ স্থগিতের বিষয়টি প্রকাশ্যে আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সোলাইমান চৌধুরী। স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। তবে কেন পদ স্থগিত করলেন, সেটাও উল্লেখ করা দরকার ছিল। জানি অতটা সৎ সাহস আপনাদের নাই।

পদ স্থগিতের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, গতকাল মাহদী আমিনের কুকর্ম নিয়ে তিনি একটি লেখা প্রকাশ করেছিলেন। এর প্রেক্ষিতে কেন্দ্র ইবি ছাত্রদলের নেতৃবৃন্দ আমাকে ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট দিতে বলেন। তবে তিনি আপোষ না করায় কেন্দ্রীয় ছাত্রদল আমার পদ স্থগিত করে। আমি এখনো আমার অবস্থানে দৃঢ় আছি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি।

এদিকে বিষয়টি নিয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়বিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিজয়নগরে পল্লিমঙ্গল কর্মসূচির আওতায় ফ্রি চিকিৎসা সেবা
  • সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ হচ্ছে: তথ্যমন্ত্রী
  • প্রতিরক্ষায় পাকিস্তানের ‘মাস্টারস্ট্রোক’: চীনের সঙ্গে ১২ বিলিয়ন ডলারের ঐতিহাসিক অস্ত্রচুক্তি
  • বিজয়নগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
  • সদরপুরে চেক ডিজঅনার মামলায় সরোয়ার হোসেন গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম