Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করায় শ্যালিকার হাতে দুলাভাই খুন

Bangla FMbyBangla FM
১০:৪০ am ০৬, জুন ২০২৫
in অপরাধ
A A
0

আব্দুল লতিফ মৃধা, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে শ্যালিকার হাতে খুন হয়েছে দুলাভাই দুলু মিয়া (৩৫)। বোনকে পরকীয়ার সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাই দুলু মিয়াকে কাপড় কাটা কাচি দিয়ে হত্যা করলো শ্যালিকা চাঁদনী বেগম (১৮)।

বৃহস্পতিবার,৫ জুন সকালে এমন ঘটনা ঘটে ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া গ্রামের সদর পাড়া এলাকায়। দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর পুত্র। শ্যালিকা এস এস সি পরীক্ষার্থী চাঁদনী বেগম একই এলাকার মোকছেদুর রহমানের কন্যা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুলু মিয়া বুধবার সন্ধ্যায় বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী মনি বেগম (৩২) মোবাইল ফোনে কারো সাথে কথা বলছেন। দুলু মিয়াকে দেখা মাত্র মোবাইল থেকে নাম্বার ডিলিট করেন তার স্ত্রী মনি বেগম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। এতে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী তার হাতে থাকা কাপড় কাটা কাচি দিয়ে দুলাভাই দুলু মিয়ার গলায় আঘাত করে।

তাৎক্ষনিক ভাবে, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ হাসপাতালে, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পর পরেই পালিয়ে যায় শালিকা চাঁদনী বেগম।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে পাশাপাশি অভিযুক্ত চাঁদনীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tags: স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করায় শ্যালিকার হাতে দুলাভাই খুন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হারানো মোবাইল ফেরত দিলো আর, এম ,পি
  • রাজনগরে বিএনপির ঐক্য!লক্ষ দলের স্বার্থে কাজ করে দলকে বিজয়ী করা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম