Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শাহজাদপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ০৪, জুলাই ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
শাহজাদপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর

শাহজাদপুরে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ শাহজাাদপুরে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগে মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। শুক্রবার (৪ জুলাই) দুপুর তিনটার দিকে এ ভাঙচুর চালায়।

জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ডায়া খাঁ পাড়ার উদ্যোগে ১০০-১২০ জন লোক ডায়া খাঁ পাড়ার মোঃ রুবেল হোসেনের স্ত্রী অভিযুক্ত মোছাঃ আসমানী খাতুন(৩৮) এর বাড়িঘর ভাঙচুর করা হয়।

থানা পুলিশ জানায়, আসমানী খাতুন এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ইতি পূর্বে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। সে গোপনে অনৈতিক কাজ করতো বলে স্থানীয় লোকজন অভিযোগ তুলে আসমানী ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে হাজী মনিরুল ইসলাম এর নেতৃত্বে এহেন ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে।

গ্রামবাসীর অভিযোগ, অভিযুক্ত আসমানী খাতুন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে এলাকাবাসী একাধিক প্রতিবাদ করলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। মাদকের কারণে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্তদের বাড়ির সামনে অবস্থান নেন। পরে তারা ঘরবাড়িতে ভাঙচুর চালায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায়, মাদক ব্যবসার কারণে এলাকায় দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছিল। অনেক পরিবার সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন পুলিশে দেওয়া হলো না, জানতে চাইলে তারা বলেন, আমাদের পুলিশের ওপর কোনো আস্থা নেই। পুলিশ ধরলেও দুই দিন পর তিনি বের হয়ে আসেন।

এব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ি ভাঙচুরের ঘটনায় আসমানিদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে শাহজাদপুর আদালতের বিজ্ঞ আইনজীবি অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেই কোনো ব্যক্তির বাড়িঘর ভাঙচুর বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বৈধতা সৃষ্টি হয় না। অভিযোগের তদন্ত, সত্যতা নিরূপণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ একমাত্র রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার ব্যবস্থার এখতিয়ার। আইনের শাসন উপেক্ষা করে মবের মাধ্যমে বিচার প্রতিষ্ঠার চেষ্টা কেবল সংবিধানের চেতনার পরিপন্থী নয়, বরং ন্যায়বিচার ও জননিরাপত্তার জন্যও গুরুতর হুমকি বলে মনে করেন তিনি।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(শাহজাদপুর সার্কেল) মোঃ হাফিজুর রহমান জানান, মাদক ব্যবসায়ীদের দমনের নামে কারও বাড়ি ভাঙচুরের ঘটনা যা কোনোভাবেই কাম্য নয়। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। ভবিষ্যতে যাতে কেউ আইন হাতে তুলে নিতে না পারে এবং নতুন করে যাতে এ-জাতীয় ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।##

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ
  • ব্রাহ্মণপাড়ায় ভারতীয় বিয়ারসহ গ্রেপ্তার ১

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম