নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
এস আই ফয়সাল জানান,আমাদের নিকট সংবাদ আসে যে পৌর শহরের পশ্চিম জাহাঙ্গীর পুর এলাকায় চট্টগ্রাম থেকে মাদক নিয়ে আসবে।
এমন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সঙ্গীয় ফোর্সসহ ছদ্মবেশে ওই এলাকায় অবস্থান নেই। দীর্ঘ সময় অপেক্ষার পর জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া দাই বাড়ির পিছন থেকে মিলন শেখ (৩৮) নামের এক মাদক কারবারিকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হই।
সে উপজেলার তিয়শ্রী উত্তর পাড়া গ্রামের কহুছ মিয়া ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম থেকে মাদক এনে এলাকায় বিক্রি করে আসছে।
মদন থানার ওসি তরিকুল ইসলাম জানান, মিলন শেখ নামের চিহ্নিত এক মাদক কারবারিকে ৯৫ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। তার নামে মাদক আইনে মামলা রুজু করে নেত্রকোণা আদালতে পাঠানো হবে।

