Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হলেন ড. ইসরাফিল শাহীন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ০৭, মে ২০২৬
in Lead News, ক্যাম্পাস
A A
0

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। এ বিষয়ে বুধবার (৬ মে) সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ড. ইসরাফিল শাহীন দেশের সংস্কৃতি ও নাট্য অঙ্গনের পরিচিত মুখ। তিনি ১৯৯১ সালে ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ‘বাংলাদেশের স্ট্রিট থিয়েটার’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করা এই শিক্ষাবিদ ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও সক্রিয় ছিলেন তিনি। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মশালা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন।

থিয়েটারকে সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠায় তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা ও সংস্কৃতি সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে তার নিয়োগ প্রতিষ্ঠানটির জন্য ইতিবাচক পদক্ষেপ হবে।

Tags: ঠাকুরগাঁওড. ইসরাফিল শাহীনবিশ্ববিদ্যালয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় স্ত্রী নির্যাতন মামলায় প্রধান আসামি গ্রেপ্তার
  • খুলনায় ব্যাংকে জাল ভাউচারে টাকা আত্মসাতের চেষ্টা, আটক যুবক
  • কালবৈশাখীর তাণ্ডবে মৌলভীবাজারে শতাধিক ঘর বিধ্বস্ত
  • ব্রাহ্মণপাড়ায় ৩০ কেজি গাঁজা ও ভারতীয় আতশবাজিসহ গ্রেপ্তার ১
  • লালমনিরহাটে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম