জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুরে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার এবং দুগ্ধ খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য দুগ্ধ ক্যান বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার ( ২৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি পাঁচ কেজি করে আউশ ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়। এছাড়া ৩৬০ জন দুগ্ধ খামারির প্রত্যেককে দুধ পরিবহনের জন্য দুটি করে ক্যান প্রদান করা হয়।
সখিপুর উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাঈদুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলা, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান গুর্খা, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা এবং ইউসিসিএল লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবালসহ অন্যান্যরা।

