সত্যজিৎ দাস মৌলভীবাজার:
মৌলভীবাজারে অসুস্থ,দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) মৌলভীবাজার জেলার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে উপমহাপরিদর্শকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শ্রমিকদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন এবং এ কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে মোট ২৪ জন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা ও শিক্ষা সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শ্রমিক প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

