Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আলোচনা সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৩ pm ১৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি):

​কাপ্তাই উপজেলায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ (ওয়াইডিএসবি) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়।
​সভায় স্থানীয় প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, হেডম্যান, সাংবাদিক এবং স্থানীয় ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বৈশ্বিক সংকট এবং পার্বত্য অঞ্চলের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রায়হানুল ইসলাম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওয়াইডিএসবি’র নির্বাহী পরিচালক তাহহীদ ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি, উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

​সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পার্বত্য অঞ্চলে এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি, তীব্র পানি সংকট, ভূমিধস এবং কৃষিখাতে বিরূপ প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

​বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। পাহাড়ি অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার আহ্বান জানান তারা। ​পরিশেষে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাদক সেবনের অপরাধে ব্রাহ্মণপাড়ায় ৩ যুবকের কারাদণ্ড
  • নোয়াখালীতে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে শিশুকে বলৎকার
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম নৈতিকতা কর্মশালা
  • সংবাদ প্রকাশের পরই সমাধান, বিদ্যুৎ সংযোগ ফিরে পেল সেই মাদরাসা
  • সাভার থানা ছাত্রদলের আনন্দ মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম