Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিজ দেশে নিষিদ্ধ হয়ে কানাডা বিশ্ববিদ্যালয়ে ঠাঁই পেলেন উড়তা পাঞ্জাব

news room1bynews room1
১০:৪৩ am ২৬, জুন ২০২৫
in বিনোদন
A A
0
দিলজিৎ দোসাঞ্জ; ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

দিলজিৎ দোসাঞ্জ; ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত

বিতর্ক যেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের নিত্যসঙ্গী। তাঁর গানকে ঘিরে সহিংসতা ও মাদক ব্যবহার উসকে দেওয়ার অভিযোগে একাধিকবার ভারতজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সর্বশেষ তাঁর নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী থাকায় সেটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব বিতর্কের বাইরে এবার দিলজিৎ উঠে এসেছেন এক ইতিবাচক কারণে—তিনি জায়গা করে নিচ্ছেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে।

কানাডার টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ) ঘোষণা দিয়েছে, তারা ২০২৬ সালের শেষ দিকে নতুন এক কোর্স চালু করতে যাচ্ছে, যেখানে কেন্দ্রীয়ভাবে পড়ানো হবে দিলজিতের সাংস্কৃতিক, সংগীত ও প্রবাসজীবনের প্রাসঙ্গিকতা। কোর্সটি চালু হবে ‘দ্য ক্রিয়েটিভ স্কুল’-এর অধীনে এবং এটি থাকবে কালচারাল স্টাডিজ, মিউজিকোলজি ও মিডিয়া অ্যান্ড রিপ্রেজেন্টেশনের অংশ হিসেবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক চার্লি ওয়াল-অ্যান্ড্রুজ জানিয়েছেন, দিলজিতের ক্যারিয়ার পাঞ্জাবি সংগীতের বিশ্বব্যাপী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনার একটি উদাহরণ। কোর্সটির লক্ষ্য—আঞ্চলিক সংগীত কীভাবে বৈশ্বিক পপ সংস্কৃতিকে গঠন করে এবং প্রবাসী সম্প্রদায়ের মধ্যে সৃজনশীল অর্থনীতির বুনন গড়ে তোলে, তা বিশ্লেষণ করা।

দিলজিতের সাবেক ম্যানেজার ও রিপল ইফেক্টস স্টুডিওর প্রধান নির্বাহী সোনালি সিং বলেন, “এই পাঠ্যসূচিতে দিলজিতের অন্তর্ভুক্তি কেবল একটি সম্মান নয়, বরং এটি সাংস্কৃতিক গর্ব, সৃজনশীল স্বাধীনতা এবং দক্ষিণ এশীয় প্রতিনিধিত্বের স্বীকৃতি।”

২০০২ সালে সংগীতজীবন শুরু করেন দিলজিৎ। ‘স্মাইল’, ‘বেখেয়ালি’, ‘জিওএটি’সহ বহু জনপ্রিয় অ্যালবাম তাঁকে এনে দেয় পরিচিতি। ২০২০ সালে তিনি প্রবেশ করেন ‘বিলবোর্ড সোশ্যাল ৫০ চার্ট’-এ। ২০২৩ সালে ইতিহাস গড়ে প্রথম ভারতীয় ও পাঞ্জাবি গায়ক হিসেবে পারফর্ম করেন যুক্তরাষ্ট্রের কোচেলা উৎসবে। চলতি বছর অংশ নেন মেট গালায়।

বলিউডে ‘উড়তা পাঞ্জাব’ ও ‘গুড নিউজ’ দিয়ে নাম কুড়ানো দিলজিত ২০২3 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘অমর সিং চামকিলা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এতে তিনি তুলে ধরেন একজন বিতর্কিত গায়ক চামকিলার জীবন, যিনি আততায়ীর গুলিতে নিহত হন।

বর্তমানে বিতর্কে দিলজিতের নতুন সিনেমা ‘সরদারজি-৩’, যার নায়িকা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে ছবিটি ভারতে নিষিদ্ধ হয়েছে। ২৭ জুন ছবিটি শুধু বিদেশে মুক্তি পাচ্ছে। ভারতের দর্শক ইউটিউবে ট্রেলার দেখতে পারছেন না, কারণ সেটি জিও-ব্লকড করা হয়েছে।

এর আগে, তাঁর গানে সহিংসতা ও মাদকের প্রচারের অভিযোগ ওঠায় তেলেঙ্গানা সরকার দিলজিত ও আয়োজকদের নোটিশ দেয়। হায়দরাবাদে তাঁর ‘দিল-লুমিনাটি’ কনসার্ট বাতিল হয়ে যায় সেই বিতর্কের জেরে।

Tags: কানাডা বিশ্ববিদ্যালয়দিলজিৎ দোসাঞ্জপাকিস্তান ইস্যুভারত নিষিদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার
  • নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫
  • শিক্ষামন্ত্রীকে নিয়ে ইরফানের সরল সতর্কবার্তা
  • যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে : স্থানীয় সরকার মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম