Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় যেসব খাদ্যাভ্যাস

Nuri JahanbyNuri Jahan
১:৩৯ pm ২১, এপ্রিল ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

ফ্যাটি লিভার বর্তমানে একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, শুধু ফাস্টফুড বা বাইরের খাবারই নয়, বরং ঘরে তৈরি খাবারের অনিয়ন্ত্রিত অভ্যাসও এই রোগের অন্যতম কারণ হয়ে উঠছে।

চিকিৎসকদের ভাষায়, নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ মূলত জীবনযাপন ও খাদ্যাভ্যাসজনিত একটি মেটাবলিক রোগ, যা ধীরে ধীরে লিভারে অতিরিক্ত চর্বি জমার মাধ্যমে তৈরি হয়।

বিশেষজ্ঞরা বলছেন, ভাজাপোড়া খাবার, স্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট এবং পরিশোধিত চিনি লিভারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে লিভার কোষে চর্বি জমতে শুরু করে এবং সময়ের সঙ্গে তা জটিল আকার ধারণ করতে পারে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ডুবো তেলে বারবার ভাজা খাবার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ তৈরি করে, যা ফ্যাটি লিভারের অন্যতম প্রধান কারণ। পাশাপাশি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে ওজন বৃদ্ধি ও বিপাকজনিত সমস্যাও দেখা দেয়।

 

এছাড়া অতিরিক্ত চিনি ও ফ্রুক্টোজ সমৃদ্ধ খাবার লিভারে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়িয়ে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের মতে, এই রোগের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো স্পষ্ট লক্ষণ দেখা যায় না। তবে ধীরে ধীরে ক্লান্তি, পেটের ওপরের অংশে অস্বস্তি, ওজন বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যা দেখা দিতে পারে।

প্রতিরোধে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, ভাজা খাবার সীমিত করা, চিনি কমানো, স্বাস্থ্যকর রান্না পদ্ধতি অনুসরণ করা এবং নিয়মিত ব্যায়াম করা জরুরি। পাশাপাশি লিভার ফাংশন টেস্টসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার কথাও বলা হয়েছে।

 

Tags: খাদ্যাভ্যাসফ্যাটি লিভারবিশেষ নিউজভাজাপোড়া খাবারলিভার রোগস্বাস্থ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৪৫ জন রোগীর মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার যশোর হাসপাতালে
  • সীমান্ত এলাকায় মোটর সাইকেল সহ মাদক জব্দ
  • জ্বালানি তেলের সংকট নেই, মূল সমস্যা ‘হঠাৎ চাহিদা ভীতি’: তথ্য উপদেষ্টা
  • বরিশাল বিভাগে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
  • পরীক্ষার মাঝেই ধস:অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম