Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি: ডা. জাহেদ উর রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩২ pm ০৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দুই দেশের অবস্থান বদলের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে গঠিত সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, তা থেকে উভয় দেশই এখন বেরিয়ে আসার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে পুশইন ইস্যুকে কেন্দ্র করে ভারত সরাসরি চাপ প্রয়োগ করছে—এমনটি তিনি মনে করেন না। বরং এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাব বলে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

অপতথ্য বা ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে তিনি বলেন, সরকার এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে এবং এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভুয়া ফটোকার্ড ও মিডিয়া লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনাও কঠোরভাবে দেখা হবে বলে জানান তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের কেউ অংশ নিলেও এতে সরকারের কোনো আপত্তি নেই, কারণ নির্বাচনটি দলীয় প্রতীকের বাইরে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ের কিছু বিষয় পরিবর্তন ও সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব নিয়েও তিনি মন্তব্য করেন, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

সবশেষে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয় ও বড় কলেজগুলোতে পর্যায়ক্রমে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Tags: ইউনূসঢাকাদিল্লিসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিশ্বকাপে গোলবন্যা: ৭ থেকে ১০ গোল হজম করা ম্যাচের চিত্র
  • অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
  • শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা
  • শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
  • উলগুলানের মহানায়ক বিরসা মুন্ডা: আদিবাসী অধিকার, মর্যাদা ও মুক্তির সংগ্রামের এক অমর প্রতীক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম