Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে জনবসতিপূর্ণ ও মসজিদের পাস থেকে বাংলা মদের বার স্থানান্তরের দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ১৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

এম আর সজিব সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার সংলগ্ন আরপিন নগর এলাকায় অবস্থিত লাইসেন্সধারী বাংলা মদের বারটি জনবসতিপূর্ণ এলাকা থেকে স্থানান্তরের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ।

সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পরিচালিত হয়ে আসা বারটি স্থানীয় সামাজিক পরিবেশ ও জননিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে বারটি আরপিন নগর জামে মসজিদের অতি সন্নিকটে অবস্থিত। এছাড়া এর আশপাশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বসবাস রয়েছে।

আবেদনে বলা হয়, স্থানীয়দের অভিযোগ অনুযায়ী বারটিকে কেন্দ্র করে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। অনেক ক্ষেত্রে বার থেকে মদ সংগ্রহ করে বাইরে বিক্রি ও প্রকাশ্যে সেবনের অভিযোগও রয়েছে। ফলে এলাকার সামাজিক পরিবেশ বিঘ্নিত হওয়ার পাশাপাশি তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে নারী, শিশু, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলেও দাবি করা হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নিকটবর্তী স্থানে এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় ধর্মপ্রাণ জনগণের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ প্রেক্ষিতে মাদকবিরোধী ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে পশ্চিম বাজার (আরপিন নগর) এলাকায় অবস্থিত লাইসেন্সধারী বাংলা মদের বারটির অবস্থান ও কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনবসতিপূর্ণ এলাকা থেকে উপযুক্ত ও নির্ধারিত স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

সংগঠনটির মতে, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এলাকার সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সুনামগঞ্জবাসী উপকৃত হবে।

Tags: জনবসতিপূর্ণপৌরসভাসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসা ধ/র্ষ/ণ ও হ/ত্যা মামলার আসামিদের পেপারবুক প্রস্তুত
  • একটা ‘ড্যামেজ’ কিন্তু হয়ে গেছে: আলতাফ পারভেজ
  • বরুড়ায় ঈদ পুনর্মিলনী ও ব্যবসায়িক মতবিনিময় সভা
  • ইরান পারমাণবিক অস্ত্র না রাখতে রাজি হয়েছে: ট্রাম্প
  • মানিকগঞ্জে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম