লাল মো: শাহজাহান কিবরিয়া, শেরপুর প্রতি্নিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১০ বস্তা ভর্তি ৩১৫ বোতল ভারতীয় মদসহ দুই চোরা কারবারি কে গ্রেফতার করেছে। ১৭ জুন বুধবার উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কসংলগ্ন পূর্ব সমশ্চুড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩ শত ১৫ বোতল ১০ বস্তা মদ সহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদর উপজেলার মোবারকপুর আখের মাহমুদ বাজার এলাকার হুমায়ুন মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ৩১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে সুলতান মাহমুদ ও ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া মদকের মুল্য প্রায় ৩ লাখ টাকা। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

