Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্তমান প্রজন্মের তরুণরা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৭ pm ২৬, এপ্রিল ২০২৬
in Top Lead News, শিক্ষা
A A
0

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বর্তমান তরুণ সমাজ ধীরে ধীরে ‘ইনস্ট্যান্ট কফির’ মতো হয়ে যাচ্ছে—তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করতে চায় না।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ২৭ শতাংশ তরুণ হলেও তাদের মধ্যে ধৈর্য ও বিশ্লেষণী ক্ষমতা কমে যাচ্ছে, যা ভবিষ্যৎ গবেষণা ও উদ্ভাবনের জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, “বর্তমান প্রজন্ম অনেকটা ইনস্ট্যান্ট কফির মতো—ইনস্ট্যান্ট কমেন্ট, ইনস্ট্যান্ট রিয়েক্ট। তারা গভীরভাবে কিছু বোঝার চেষ্টা করছে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, অনেক তরুণের কাছে এখন ‘ভাইরাল হওয়া’ই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এতে তারা নৈতিকতা ও শিষ্টাচার হারাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, গবেষণা ও মেধাস্বত্ব সংরক্ষণে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। দেশের অনেক উদ্ভাবন প্রশাসনিক দুর্বলতার কারণে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে না, বরং অন্য দেশ তা নিজেদের নামে নিবন্ধন করছে।

মন্ত্রী বলেন, “উদ্ভাবন ও গবেষণার ফলাফল রক্ষায় শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। নইলে মেধাসম্পদ হারানোর ঝুঁকি থেকে যাবে।”

ইউজিসির কর্মশালায় বক্তারা গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে তরুণদের আরও সৃজনশীল ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: আ ন ম এহছানুল হক মিলনতরুণ সমাজবাংলাদেশশিক্ষাশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার
  • ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  • দিনাজপুর বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের জোরালো হামলার নির্দেশ
  • ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরছেন আব্বাস আরাঘচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম