Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য শস্যবীমা চালু করা হবে

Tanazzina TaniabyTanazzina Tania
৫:০৪ pm ০৯, সেপ্টেম্বর ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0
0-0x0-0-0#

0-0x0-0-0#

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের কৃষকদের জন্য শস্যবীমার ব্যবস্থা করা হবে। কৃষকরা যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে বিএনপি সরকার কৃষি খাতকে বিশেষ অগ্রাধিকার দেবে।

সোমবার (৮ সেপ্টেম্বর)  সন্ধ্যা ৬টায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল ফকির বাড়িতে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো কৃষক। অথচ স্বৈরাচার সরকার কৃষকদের প্রাপ্য সম্মান ও সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ধান-গমসহ মৌসুমি শস্য উৎপাদন করে কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে কৃষকরা একেবারেই অসহায় হয়ে পড়েন। তাই বিএনপি কৃষকদের ভাগ্যোন্নয়নে শস্যবীমা কার্যক্রম চালু করবে।

বাবুল আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। বিএনপি আজও সেই নীতির ধারাবাহিকতায় কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি, কৃষি ও কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বিএনপি নেতা মো: মালেক ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রাব্বানি, মোকলেছুর রহমান খান, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুবদল নেতা ইঞ্জি: মনোয়ার ফকির প্রমুখ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম