Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জের হাওরে ফসলডুবি, প্রশাসনের কাছে দাবি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৮ pm ০৭, মে ২০২৬
in অন্যান্য
A A
0

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ফসলডুবিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বছরব্যাপী সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৭ মে ২০২৬) সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করে “হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা কমিটি”।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সৌরভ ভূষণ দেব, যুগ্ম আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টু, আঞ্চলিক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে হাওরাঞ্চলের হাজার হাজার একর জমির ধান তলিয়ে গিয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। এতে অনেক কৃষক মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করা হয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, হাওরের পানি প্রবাহ ব্যাহত হওয়া, খাল-বিল ভরাট, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও দুর্নীতির কারণে প্রতিবছর এ ধরনের দুর্যোগ তৈরি হচ্ছে।

স্মারকলিপিতে কৃষকদের ক্ষতিপূরণ, ঋণ মওকুফ, হাওরের খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টন, ফসল রক্ষা বাঁধের দুর্নীতি তদন্ত, নদী-খাল খনন এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ১৩ দফা দাবি জানানো হয়।

এছাড়া হাওরাঞ্চলের জন্য টেকসই গ্রামরক্ষা বাঁধ, আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ এবং কৃষকদের জন্য সরকারি সহায়তা বৃদ্ধিরও দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, সমস্যার স্থায়ী সমাধান না হলে কৃষকদের দুর্ভোগ আরও বাড়বে এবং খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

Tags: প্রশাসনসুনামগঞ্জহাওরাঞ্চল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজনেস ক্লাবের সেমিনার অনুষ্ঠিত
  • হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকা উচিত: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
  • সমাজসেবা অফিসে জনবল সংকট, ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে স্থবিরতা
  • টাঙ্গাইলের মির্জাপুরে ২৫ বছরের ভূমি বিরোধের অবসান
  • সদরপুরে খাল দখল করে চলছে পাকা স্থাপনা নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম