Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৬ pm ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সালথা বাজারসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নেয় সালথাবাসী।

Tags: বাংলা নববর্ষ ১৪৩৩
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে মাদ্রাসা প্রধানদের সাথে এমপি আবুল হোসেন খানের মতবিনিময়
  • বাকেরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ
  • ফুলবাড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত
  • কাপ্তাইয়ে সাংগ্রাই উৎসবে ঐতিহ্যবাহী হাডুডু খেলা: মাতোয়ারা পাহাড়ের মারমা জনপদ
  • উৎসবের দিনেও শ্রীমঙ্গল হাসপাতালে সেবায় নিরলস স্বাস্থ্যকর্মীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম